কুলাউড়া যুবলীগের আজীবন সভাপতি খসরুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়া যুবলীগের আজীবন সভাপতি খসরুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী প্রয়াত মোঃ খসরুজ্জামান এর ২১তম মৃত্যু বার্ষিকী সোমবার (০৮/০৮) দলীয় ও পারিবারিক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২০০১সালের এ দিনে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

Manual8 Ad Code

প্রয়াত খসরুজ্জামান পচাত্তর পরবর্তি সময়ে দলের যখন দুঃসময় চলছিলো তখন ১৯৮৬সালে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বভার গ্রহন করেন। তিনি কুলাউড়া শহরে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকতেন। একজন ত্যাগী ও আদর্শবান নেতা হিসেবে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। তৎকালীন কুলাউড়া থানা শাখার (জুড়ী ও কুলাউড়া) ১৭টি ইউনিয়নে সম্মেলোন করে কমিটি গঠন করার মাধ্যমে দলকে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিবেদিত ভাবে কাজ করে গেছেন। সে সময়ে কুলাউড়া স্টেশন রোডের জহুরা মার্কেট (বর্তমান ইষ্টার্ন শপিং সেন্টার) তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান জামান ট্রাভেলস্কে কেন্দ্র করে যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতো। তিনি ২০০১সালের ৮আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত দুই মেয়াদে একাধারে ১৫বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রয়াত খসরুজ্জামানের পুত্র সাংবাদিক মোঃ তারেক হাসান জানান, ২১তম মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার গ্রামের বাড়ি মিয়ার মহল মসজিদে খতমে কোরআন, মিলাদ, দোয়া, শিরনী বিতরন ও কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়াও উপজেলা যুবলীগের আয়োজনে কুলাউড়া শহরের দক্ষিণ বাজার জামে মসজিদে সোমবার বাদ মাগরিব উপজেলা যুবলীগের প্রয়াত সভাপতি মোঃ খসরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ আব্দুর রউফ স্মরনে এক মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ অনুষ্টিত হয়। এতে দলীয় সর্বস্থরের নেতা কর্মীসহ মুসল্লিরা অংশগ্রহন করেন। পরে উপস্থিত সকলের মাজে তবারুক বিতরণ করা হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews