কুলাউড়ায় সিসিমপুর বুক কর্নারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় সিসিমপুর বুক কর্নারের উদ্বোধন

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে সিসেমী ওয়ার্কশপ এর কারিগরী সহযোগিতায় ও ইউএসএআইডি’র অর্থায়নে সিসিমপুর বুক কর্নার (স্কুল লাইব্রেরীর) শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে বই তুলে দিয়ে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual7 Ad Code

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুলাউড়ায় আরডিআরএসের বাস্তবায়নে সিসিমপুর বুক কর্ণারের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, আরডিআরএস বাংলাদেশের ইনক্লুসিভ এডুকেশন ফ্যাসিলিটেটর মো. আব্দুস ছবুর, উপজেলা এডুকেশন কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২০২৪ সাল পর্যন্ত আমাদের এই লাইব্রেরীর কাজ চালিয়ে যাবো। প্রথম পর্যায়ে এই প্রতিষ্টানের শিক্ষার্থীদের পাঠ্যাবাসের জন্য আমরা ৬০ টি বই দিয়েছি। ২য় ও ৩য় ধাপে আরো বই দেওয়া হবে। তাছাড়া এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ ৫জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে এবং অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হবে। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষা উপকরণসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সজ্জিত করা হবে। মৌলভীবাজার জেলায় মোট ১৫০টি স্কুলে সিসিমপুর বুক কর্ণার নামে এই স্কুল লাইব্রেরীর কার্যক্রম চলমান রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!