কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ

  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীর অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিরসদস্য কমরেড সিকান্দর আলী।

এ সময় বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আফরোজ আলী, জেলা যুবমৈত্রীর আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল, দেওড়াছড়া চা বাগানের ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার, বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

চা শ্রমিকদের চলমান আন্দোালনে সংহতি প্রকাশ করতে এবং চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির এই আন্দোলনে একাত্মতা জানাতে উপস্থিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বলেন চা শ্রমিকদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জোর দাবী জানায়।

Manual3 Ad Code

এদিকে মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর ব্যক্তিগত তহবিল থেকে মৃর্ত্তিঙ্গা চা বাগানসগ কয়েকটি চা বাগানে খাদ্য সহায়তা প্রদান করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!