জুড়িতে ঘনবসতি এলাকায় করাতকল এলাকাবাসীর সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়িতে ঘনবসতি এলাকায় করাতকল এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী জাঙ্গিরাই গ্রামে ঘনবসতি এলাকায় সরকারী (এনিমি) জায়গায় অবৈধভাবে করাতকল স্থাপনের মাধ্যমে রাস্তায় চলাচলের বিঘ্ন ঘটিয়ে পরিবেশ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। করাতকল স্হাপনের আশপাশের মানুষ গত কয়েকদিন থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে কোনো সুরাহা না পেয়ে আজ (২৮ শে সেপ্টেম্বর) বুধবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

Manual2 Ad Code

অভিযোগকারীদলের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, জুড়ী-বড়লেখা সড়কের পাশে আমাদের এলাকার মানুষের চলাচলের জন্য সরকারীভাবে ১২ ফুট প্রস্থ একটি রাস্তা রয়েছে। রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র রাস্তা।একই গ্রামের আব্দুল হাসিম এর পুত্র, কথিত সমাজসেবক,গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও প্রভাবশালী হাবিবুর রহমান ও জারু মিয়ার পুত্র, সাবেক ইউপি সদস্য খুরশিদ আলী একত্রে মিলিত হইয়া একমাত্র চলাচলের এই রাস্তাটির পাশ ঘেষে সরকারি(এনিমি) মাত্র ৪ শতক জায়গায় অবৈধভাবে অনুমতি ছাড়া একটি করাতকল স্হাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। করাতকলটি চালু হলে অত্র ঘনবসতি এলাকায় শব্দদুষণ সহ নানাবিধ সমস্যায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে পরিবেশের মারাত্বক ক্ষতি হবে। জনবসতি এলাকা হইতে করাতকল ২০০ গজ দুরে স্হাপনের আইনি নির্দেশনা থাকলে ও তারা এ আইনের তোয়াক্কা করছেন না।অর্থ ও শক্তির জোরে রাস্তার পাশেই তারা করাতকল স্হাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না।আশংকা করা হচ্ছে উক্ত স্হানে করাতকল স্থাপন করা হলে চলাচলের একমাত্র রাস্তার উপরে গাছ ফেলে রেখে একসময় রাস্তাটি বন্ধ করে দেয়ার পায়তারা চলছে। অভিযোগকারীরা করাতকল স্হাপনের কাজ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানান। উল্লেখ্য উক্ত সরু রাস্তা এক শ্রেণীর অসাধুচক্র অতীতে দখলের পায়তারায় লিপ্ত হলে এলাকাবাসীর প্রতিরোধে তখন দখল প্রক্রিয়া বন্ধ হয়। ঘটনার সচিত্র প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বাসনা আক্তার, ভুক্তভোগী শিল্পি বেগম, আম্বিয়া বেগম, মানকি বেগম, শাহেরা বেগম, ফাতেমা বেগম, নুরজাহান বেগম,নুরুন্নেছা বেগম,রাবেয়া বেগম,রুশিয়া বেগম,আঙ্গুরা বেগম ও রিনা বেগম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!