জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকা কুলাউড়ার কাইয়ুম ও তাহমিনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকা কুলাউড়ার কাইয়ুম ও তাহমিনা

  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলার বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম ও বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার।

Manual3 Ad Code

প্রাথমিক শিক্ষা পদক মৌলভীবাজার জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান সাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম ১৯৮৮ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০০০ সালের অক্টোবরে কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এরপর তিনি জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বর্তমানে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন।

Manual8 Ad Code

অপরদিকে ভূকশিমইল ইউনিয়নের বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার ২০১০ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। প্রথমে তিনি নন্দিগ্রাম কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!