কমলগঞ্জে ৪ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে ৪ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনে চার সন্তানের জনক এক চা শ্রমিক গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Manual2 Ad Code

ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে চা বাগানের মদনপুর লাইন এলাকায় নিজ ঘরে। আত্মহত্যাকারী কৃত্তিবাস রবিদাস (৫০) চা বাগানের মৃত রামপ্রসাদ রবিদাসের ছেলে। এদিকে কৃত্তিবাসের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

এদিকে নিহতের স্ত্রী রেখা দাস জানায়,রাতের খাবার শেষ করে আমার ছোট ছেলেকে নিয়ে তার স্বামী পাশের রুমে ঘুমিয়ে পরে। পরদিন সকালে গরু বের করতে গেলে গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বসা অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে খবর দেয়।

দুপুরে মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলির উপস্থিতিতে পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যারকারণ জানা যায়নি। আপাতত থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মুল রহস্য উদঘাটন হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!