বাংলাদেশ ভ্রমণে আসছেন আসামের ৩৭ বিধায়কের প্রতিনিধি দল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ভ্রমণে আসছেন আসামের ৩৭ বিধায়কের প্রতিনিধি দল

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code
সুদীপ দাস, করিমগঞ্জ (আসাম) থেকে ::
বাংলাদেশ ভ্রমণে যাচ্ছেন আসাম বিধানসভার এক প্রতিনিধি দল । ছয় দিনের ভ্রমন সূচি নিয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি । সঙ্গে থাকবেন ৩৭ জন বিধায়ক । ১৫ নভেম্বর বাংলাদেশ যাত্রা করবেন বিধায়করা ।
আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে। ছয় দিনের সফরকালে ভারতীয় নেতৃৃবন্দ ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন দর্শণীয় স্থান পরিদর্শণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ছাড়া একটি সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।
বিধায়কগণের সঙ্গে থাকবেন দুইটি সাংস্কৃতিক সংগঠনও। এর একটি হচ্ছে বিহু এবং অন্যটি বড়ো মরম্পরাগত বাগরুম্বা নৃত্যদল । প্রতিটি দলে আটজন করে শিল্পী থাকবেন । সঙ্গে থাকবেন আসাম বিধানসভা সচিবালয়ের কয়েকজন আধিকারিকও ।
প্রতিনিধি দলে রয়েছেন গহপুর সমষ্ঠীর বিধায়ক উৎপল বরা, বিজনী সমষ্ঠীর বিধায়ক অজয় রায়, রাতাবাড়ি সমষ্ঠীর বিধায়ক বিজয় মালাকার, নাজিরা সমষ্ঠীর বিধায়ক তথা বিরোধী দলনেতা দেবব্রত শ‍ইকিয়া, প্রাক্তন মন্ত্রী বর্তমান সামুগুড়ি সমষ্ঠীর বিধায়ক তথা উপ-বিরোধী দলনেতা রকিবুল হোসেন, প্রাক্তন মন্ত্রী বর্তমান বড়খলা সমষ্ঠীর বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আলগাপুর সমষ্ঠীর বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, উদালগুড়ি সমষ্ঠীর বিধায়ক গোবিন্দ বসুমতারি, তামূলপুর সমষ্ঠীর বিধায়ক জলেন দৈমারি, সিদলী সমষ্ঠীর বিধায়ক জয়ন্ত বসুমতারি, পশ্চিম গুয়াহাটি সমষ্ঠীর বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতা, দেরগাঁও সমষ্ঠীর বিধায়ক ভবেন্দ্র নাথ ভরালি, সরভোগ বিধায়ক মনোরঞ্জন তালুকদার এবং তাঁর স্ত্রী স্বর্ণলতা তালুকদার, দক্ষিণ সালমারা সমষ্টির বিধায়ক বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ সমষ্ঠীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ছয়গাও সমষ্ঠীর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, মঙ্গলদৈ সমষ্ঠীর বিধায়ক বসন্ত দাস, বটদ্রোভা সমষ্ঠীর বিধায়ক শিবামণি বরা, পশ্চিম গোয়ালপাড়া সমষ্ঠীর বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল, লহরিঘাট সমষ্ঠীর বিধায়ক ডা. আসিফ মহম্মদ নাজার, লামডিং সমষ্ঠীর বিধায়ক শিবু মিশ্র, শিলচর সমষ্ঠীর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মরিয়ানী সমষ্ঠীর বিধায়ক রূপজ্যোতি কুর্মি, শরুপাথর সমষ্ঠীর বিধায়ক বিশ্বজিৎ ফুকন, দমদমা সমষ্ঠীর বিধায়ক রূপেশ গোয়ালা, আমগুড়ি  সমষ্ঠীর বিধায়ক প্রদীপ সরকার, বড়ক্ষেত্ৰী সমষ্ঠীর বিধায়ক দিগন্ত বর্মণ, জলেশ্বর সমষ্ঠীর বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা, কাঠিগড়া সমষ্ঠীর বিধায়ক খলিল উদ্দিন মজুমদার,  শিবসাগর সমষ্ঠীর বিধায়ক অখিল গগৈ, ধীঙ সমষ্ঠীর বিধায়ক আমিনুল ইসলাম, সোনাই সমষ্ঠীর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া, জনিয়া সমষ্ঠীর বিধায়ক রফিকুল ইসলাম, কাঠলিছড়া সমষ্ঠীর বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, জনিয়া সমষ্ঠীর বিধায়ক আশরাফুল হোসেন এবং পূর্ব কোকোড়াঝাড় সমষ্ঠীর বিধায়ক লরেন্স ইসলারি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!