কুলাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুলাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’- এই স্লোগানে মৌলভীবাজারের কুলাউড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

Manual5 Ad Code

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুলাউড়া থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো শহর এলাকা প্রদক্ষিণ করে শহরের বঙ্গবন্ধু উদ্যানের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। ৫ লাখ জনপদের কুলাউড়ায় স্বল্প সংখ্যক পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে অনেক হিমশিম খেতে হয়। সেজন্য থানা পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশপাশি আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews