কুড়িগ্রামে ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে করে বিয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার মৌলভীবাজার-১ আসন- গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের মতবিনিময় সুনামগঞ্জ–৫ আসন : ১০ দলীয় প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সংবাদ সম্মেলন বড়লেখায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ- ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ জুড়ীতে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলা : গ্রেফতার আসামির রিমান্ড মঞ্জুর বড়লখোয় শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও  পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান নাগেশ্বরীতে ৩৯ বছরেও হয়নি সেতুর সংস্কার, চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম জামতলা-কচুয়ারপড় সংযোগ সেতু

কুড়িগ্রামে ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে করে বিয়ে

  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে বিয়ে করতে গেলেন বর উপসহকারী মেডিকেল অফিসার উমর ফারুক। বর উমর ফারুকের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লি পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
বর উমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান , তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চরে, কেউ মহিষের গাড়ীতে চরে।
বংশের পুরাতন ঐতিহ্য ধরে রাখতে তিনিও মহিষের গাড়ীতে চরে বিয়ে করবেন বলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন ও বংশের ঐতিহ্য ধরে রাখতে বর উমর ফারুক শুক্রবার বিকালে মহিষের গাড়ীতে করে বিয়ে করতে যান পাশ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজজেলা কুলাহাট এলাকায়।
বর উমর ফারুক কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সাথে শুক্রবার সন্ধা ৭ টায় ৯ লক্ষ টাকা দেন মোহরানায় বিয়ে সম্পন্ন হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিয়ের মাধ্যম (ঘটক) রাজু সরকার।
ঘটক রাজু সরকার জানান, ছেলে ও ছেলের পরিবারের ইচ্ছা ও তাদের বংশের ঐতিহ্য ফিরে আনতে ছেলে মহিষের গাড়ীতে চরে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়ীতে চরে বিয়ে করতে যাওয়ার সময় বর, কনের বাড়ীতে শতশত মানুষের ঢল নামে।
এমন কি যখন পাত্র মহিষের গাড়ীতে বিয়ে করতে কনের বাড়ীর উদেশ্যে রহনা হন। তখন ফুল দিয়ে সাজানো মহিষের গাড়ীতে বরকে এক নজর দেখেন। পাশাপাশি বরসহ মহিষের গাড়ীর অনেকেই ছবি তুলেন এবং সঙ্গে সঙ্গে ফেসবুকে ছাড়েন। সব মিলে মহিষের বাড়ীতে চরে বর বিয়ে করতে যাওয়ায় সেই হারানো দিনগুলি কথা অনেকের মনে পড়ে যায়।
লালমনিরহাট সদরের রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় জানান। তারা দুইজনে শুক্রবার বিকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে এসে বরকে মহিষের গাড়ীতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেই সাথে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য সকালকে এগিয়ে আসার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!