কুলাউড়ার সদপাশা স্কুলে শ্রেণীকক্ষ পাঠাগারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ার সদপাশা স্কুলে শ্রেণীকক্ষ পাঠাগারের উদ্বোধন

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বেসরকারি উন্নয়নমূলক সংস্থা রুম টু রিড বাংলাদেশ এর সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান আহরণে স্ব-শিক্ষা উপযোগী বই দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরি করতে কুলাউড়া উপজেলার পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ পাঠাগার কার্যক্রম চালু হয়েছে। উপজেলার পৃথিমপাশার সদপাশা কাস্টারের প্রাচীনতম বিদ্যাপীঠ সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২১ নভেম্বর দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন হয়। এতে পাঁচটি শ্রেণীকক্ষের জন্য সাতটি বুক সেলফ, শিক্ষা উপকরণসহ ৯৫ ধরনের শিক্ষা বান্ধব ৮৫৪টি বই “শ্রেণীকক্ষ পাঠাগারে” প্রদান করে রুম টু রিড বাংলাদেশ এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আসফাক হোসেন তানভীর, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, রুম টু রিড বাংলাদেশ এর কুলাউড়া সমন্বয়কারী আনোয়ারুল কায়েস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, অভিবাবক সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, মোঃ শরীফ উদ্দিন, ইয়াসমিন ইমরান, স্বপ্না বেগম, মো: নুরুল ইসলাম ফয়েজ প্রমুখ।

Manual5 Ad Code

রুম টু রিড বাংলাদেশ এর সমন্বয়কারী আনোয়ারুল কায়েস বলেন, সরকারের পাশাপাশি দাতা সংস্থার অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোনিবেশ সৃষ্টি ও বই পড়ার অভ্যাস তৈরি করতে কুলাউড়ার অর্ধশতাধিক বিদ্যালয়ে তিন বছরব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষা উপকরণ, পাঠ্য পুস্তক সহযোগী বই, বুক সেলফ প্রদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের পাশাপাশি বই পড়ার অভ্যাস তৈরি হবে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!