কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের নবাগত স্কাউট ও গার্ল-ইন স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার ২৩ নভেম্বর কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে আয়োজিত ডে-ক্যাম্প দীক্ষা অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual8 Ad Code

দ্বিতীয় অধিবেশনে বিকেল ৩টায় দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে মুক্ত স্কাউটসের সভাপতি মোঃ মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সামসু উদ্দিন বাবু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্ঠা জাফর আহমদ গিলমান, কুলাউড়া উপজেলা স্কাউটসের কমিশনার ড. মোঃ আব্দুল কাইয়ুম, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, উপজেলার স্কাউটস সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া উপজেলার স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সাংবাদিক মাহফুজ শাকিল ও নাজমুল বারী সোহেল। এসময় কুলাউড়া উপজেলার স্কাউটস এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) কয়ছর আহমদ, গ্রুপের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম মামুন ও এইচ ডি রুবেলসহ গ্রুপের সকল স্কাউট ও গার্ল-ইন স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!