কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা বাস্তবায়নে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কাউন্সিল অধিবেশন সফলের লক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আল হেলাল হেল্প এসোসিয়েশনের আহবায়ক সাইদুল ইসলাম।

Manual2 Ad Code

তিনি জানান, আল হেলাল হেল্প এসোসিয়েশন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সংগঠনের উদ্যোগে আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ৯টায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যান (ডাক বাংলো) মাঠে সংগঠনের ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অতিথি সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, সুশীল সমাজ, সাংগঠনিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী, সামাজিক সংগঠনসহ স্বেচ্ছাসেবকবৃন্দদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা সমাজসেবা অফিসার সাখাওয়াত হোসেন, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে কুলাউড়ার সকল সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতা এবং সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করছি।

সংবাদ সম্মেলনে আল হেলাল হেল্প এসোসিয়েশনের সদস্য সালেহ আহমদ নোমান, আব্দুর রহিম, সামছুল ইসলাম, রবিউল আহমদ মারুফ, জাবেরুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!