কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির দু’বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির দু’বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০১ ডিসেম্বর রাতে সমিতির কার্যালয়ে নির্বাচিত কার্যকরি কমিটির দু’বছর পূর্তি উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে কার্যকরী কমিটির দুই বছরের কার্যক্রমের সফলতা ব্যক্ত করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই। তিনি বিগত দু’বছরের সমিতির বিভিন্ন কর্মকান্ডের উপর প্রতিবেদন উপস্থাপন করেন।

Manual6 Ad Code

এ ছাড়া দায়িত্ব নেয়ার পর পূর্ববর্তী কমিটির রেখে যাওয়া দেড় লক্ষাধিক টাকার ঋণ পরিশোধ করে তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেন। সমিতির রুটিন মাফিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি শহরের সকল অচল সিসি ক্যামেরা সচল করে বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণ, করোনা মহামারিতে ও বন্যায় ব্যবসায়ীদের সহযোগিতা, ভয়াবহ বন্যার সময় কুলাউড়া হাসপাতালের সম্মুখে ভাসমান ব্রীজ তৈরি করে রোগীসহ সকলের যাতায়াতের সুব্যবস্থাকরণ, ব্যবসায়ী মনাফ হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিতকরণ, নিখোঁজ অপর ব্যবসায়ী মুন্নাকে উদ্ধার, ইসলাম ডেকোরেটারের ৪ লাখ টাকার মালামাল প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সমিতি ভূমিকা রেখে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

Manual7 Ad Code

তিনি কুলাউড়া শহরের দুটি কাঁচা বাজারের সার্বিক উন্নয়নসহ সাপ্তাহিক হাটবার চালুর দাবি জানিয়ে সমিতির সকল কার্যক্রমে অতিতের ন্যায় সহযোগিতা করে আগামীতে তাদেরকে আরও অনুপ্রাণিত করার আহবান জানান।

Manual8 Ad Code

মতবিনিময়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ (ইনক)’র সম্পাদক জাবদ আহমদ, ফার্মেসি মালিক সমিতির যুগ্ম-সম্পাদক শেলুর রহমান, হোটেল মালিক সমিতির সম্পাদক লোকমান আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান কমিটির সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এম> শাকিল রশীদ চৌধুরী, সদস্য সচিব সিপার উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ওয়ার্ড সম্পাদক আব্দুল মুহিত, আব্দুল্লাহ আল মনি, নজরুল ইসলাম, মো. গউছ মিয়া, আব্দুল মতলিব ও অশোক চন্দ, রাজু আহমদ দুলাল, ওয়ার্ড সদস্য এনামুল হক, আবুল কালাম রাসেল, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, নজরুল ইসলাম সোনা, হায়দর আলী, কাওছার আহমদ সাব্বির, নাজিম বখশ, জুনেদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এসময় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!