কমলগঞ্জে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সূচনা কর্মসুচির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ডা: রকিবুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান উজ্জ্বল, উপকারভোগী সদস্য লিজা বেগম, লুৎফা বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সূচনা কর্মসুচির কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Manual1 Ad Code

সূচনা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা গত ৫ বছরের সূচনা’র কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন। এর আগে প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান উজ্জ্বল কমলগঞ্জে তাদের ৫ বছরে সমাপ্ত বিভিন্ন কর্মকান্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!