কুলাউড়ায় ৬ মোটরসাইকেলসহ আন্ত:বিভাগ চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় ৬ মোটরসাইকেলসহ আন্ত:বিভাগ চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সামপ্রতিক সময়ে মৌলভীবাজারের কুলাউড়ায় সাংবাদিকসহ একাধিক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় আন্ত:বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে চোর চক্রের সদস্যদের কাছ থেকে।

Manual8 Ad Code

শুক্রবার দুপুরে কুলাউড়া থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপকংর ঘোষ।

Manual6 Ad Code

পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঙ্গার বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (২৬), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার বাসিন্দা রাসেল আহমদ (২৮) ও একই উপজেলার মেহেরপুরের বাসিন্দা জুনেদ আহমদকে (২৫) গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কুলাউড়াসহ আশেপাশের এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গত ২৮ নভেম্বর কুলাউড়া পৌর শহরের মাগুরা আবাসিক এলাকা থেকে গণমাধ্যকর্মী সঞ্জয় দেবনাথের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর সূত্র ধরে তৎপর হয় পুলিশ। প্রথমে চোর চক্রের সদস্য জাহাঙ্গীরকে বুধবার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে সাইকেল চুরির বিশেষ চাবি পাওয়া যায়। জাহাঙ্গীরের দেয়া তথ্যমতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, উপ পরিদর্শক শাহ আলম, আব্দুর রহিম জিবান, এএসআই মো. নাজমুল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাসেলকে বুধবার গভীর রাতে কমলগঞ্জের কালেঙ্গা গ্রামে তার শশুর বাড়ি থেকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর ও রাসেলর স্বীকারোক্তিতে চোর চক্রের সদস্য জুনেদ, সামাদ ও মামুনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার অভিযান চালান পুলিশ। সেখানে প্রথমে জুনেদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলসহ বিভিন্ন যন্ত্রাংশসহ তাঁকে (জুনেদকে) গ্রেপ্তার করা হয়। পরে ওই উপজেলার পানিয়াগাঁ গ্রামে চক্রের সদস্য সামাদের বাড়িতে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় সে (সামাদ)।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে ওই চক্রের মূলহোতা মামুন, সামাদ ও কায়ছার এ ঘটনায় জড়িত। এর মধ্যে মামুন মোটরসাইকেল মেকানিক। সে চোরাইকৃত মোটরসাইকেলের অরিজিনাল ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করে সেটা নিজেদের মতো নাম্বার বসাতে খুব পটু। চোর চক্রের বাড়ি থেকে ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপকংর ঘোষ জানান, চোর চক্রের অন্য সদস্য মামুন, সামাদ ও কায়ছার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেপ্তার করা হলে সাংবাদিক সঞ্জয় দেবনাথের মোটরসাইকেলসহ চুরি হওয়া বাকি মোটরসাইকেলগুলোও উদ্ধার করা যাবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!