কুলাউড়ার হাজীপুরের চেয়ারম্যান ওদুদ বখসের দুর্নীতি তদন্তে প্রমানিত : অপসারণের সুপারিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ার হাজীপুরের চেয়ারম্যান ওদুদ বখসের দুর্নীতি তদন্তে প্রমানিত : অপসারণের সুপারিশ

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ এর বিরুদ্ধে ৭ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাবে সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির ওই প্রতিবেদনে ওই চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করা হয়েছে এবং ১০ কার্যদিবসের মধ্যে ওই ইউপি চেয়ারম্যানকে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপ-পরিচালক মল্লিকা দে (গত ২৮ নভেম্বর) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ইউপি’র চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Manual2 Ad Code

জানা গেছে, সরকারি সম্পদ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ক্ষমতার অপব্যাবহার ও নির্বাচিত সদস্যদের সাথে খারাপ আচরণসহ সুনির্দিষ্ট অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্রে বিরুদ্ধে গত ১৬ আগস্ট এক সভার আয়োজন করেন হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলসহ ৭ জন ইউপি সদস্য। ওই সভায় ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে ২৮ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দাখিল করা হয়। এতে ইউপি সদস্যগণ চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহিরাকে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি সরেজমিন তদন্ত করে চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত কর্মকর্তা ওই প্রতিবেদনে তাঁকে (চেয়ারম্যান ওয়াদুদ বখস) অপসারণের সুপারিশও করেছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ জানান, আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিয়েছি।

Manual8 Ad Code

তদন্তের বিষয়ে জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপ-পরিচালক মল্লিকা দে’র মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি। ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখসকে শুনানীর জন্য ডাকা হয়েছে। শুনানী শেষে ব্যবস্থা নেওয়া হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!