কুলাউড়ায় যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া : : হাইকোর্টের আদেশ অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই নির্দেশনা মোতাবেক মৌলভীবাজারের কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ১৩ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সেলিম আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নন্দিতা দাস, ফেরদৌসি কাওসার, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাৎ সামছুন্নাহার বেগম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল।

Manual5 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার বলেন, যৌন হয়রানি প্রতিরোধে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কমিটি নেই, সেগুলোতে দ্রুত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এনসি স্কুলে কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে অতিদ্রুত সব স্কুলকে কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!