এনসি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি বাছাই সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

এনসি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি বাছাই সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ২০২৩ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ন্যায় কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির ফল প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual2 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, সিনিয়র শিক্ষক মনির আহমদ চৌধুরী, সুধীর চন্দ্র শর্মা, সেলিম আহমদ, ধনঞ্জয় দেব, মোঃ আলতাফ হোসেন, মোঃ শামছুল ইসলাম, মোঃ শামছুদ্দোহা, আশতোষ মল্লিক, জয়নাল মিয়া, জাফর সাদেক, সুদর্শন রাম মালাকার, নন্দিতা দাস, ফেরদৌসি কাওসার চৌধুরী, হুসনে আরা, বিপাশা দত্ত, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Manual1 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন জানান, ৬ষ্ঠ শ্রেণিতে মোট ১৮৭ টি আবেদন পড়েছিল। সেখান থেকে লটারির মাধ্যমে সরকার নির্ধারিত ১২০ আসনে শিক্ষার্থীকে বাছাই করা হয়। আর নবম শ্রেণীতে ২৮টি আবেদন পড়েছিল। সেখান থেকে ২০টি আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। এছাড়া অপেক্ষামান আরো কিছু তালিকা রয়েছে। মেরিট লিস্ট থেকে কেউ ভর্তি না হলে অপেক্ষামান তালিকা থেকে কিছু শিক্ষার্থী ভর্তি করা হবে। স্কুলে ভর্তির লটারির ফলাফল (মেরিট লিস্ট ও অপেক্ষমান তালিকা) বিদ্যালয়ের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!