কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

Manual4 Ad Code

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি,, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কুলাউড়া গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual1 Ad Code

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার ও অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।

Manual5 Ad Code

 বঙ্গবন্ধু উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার ও লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক মাজহারুল ইসলামের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধুসহ শহীদ বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দিপংকর ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান,  বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা রজব আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তাসহ সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!