২৪ ও ২৫ ডিসেম্বর কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

২৪ ও ২৫ ডিসেম্বর কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী মুসলিম (পাঙাল) জনগোষ্ঠীর দু’দিনব্যাপী ‘মণিপুরী মুসলিম ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হবে। কনভেনশনে ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা থেকে ৫৫ জনের প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১টায় আদমপুর বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দু’দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার প্রস্তুতি সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মণিপুরী মুসলিম (পাঙাল) কনভেনশন ২০২২’ আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ চৌধুরী, লেখক আব্দুস সামাদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নের জি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনভেনশন দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মণিপুর রাজ্যের এমএলএ আলহাজ¦ মোহাম্মদ আব্দুল নাসির, মোহাম্মদ আসাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাইভেট ইউনিভার্সিটির দুই জন ভাইস চ্যান্সেলর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারসহ অনেক সুধীজন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!