কমলগঞ্জে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২৪ ও ২৫ ডিসেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২৪ ও ২৫ ডিসেম্বর

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলিম (পাঙাল) জনগোষ্ঠীর দু’দিনব্যাপী ‘মণিপুরি মুসলিম ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হবে। মনিপুরি মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর আয়োজনে কনভেনশনে ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা থেকে ৫৫ জনের প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। দু’দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার চুড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual3 Ad Code

‘মণিপুরি মুসলিম (পাঙাল) কনভেনশন ২০২২’ আয়োজক কমিটির সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন জানান, আড়ামি ২৪ ডিসেম্বর আদমপুর মণিপুরি কালাচারাল কমপ্লেক্সে ও ২৫ ডিসেম্বর কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত আদমপুর ইউনিয়নের জি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কনভেনশন অনুষ্ঠিত হবে।

২৫ ডিসেম্বর কসভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মণিপুর রাজ্যের এমএলএ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল নাসির, মোহাম্মদ আসাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাইভেট ইউনিভার্সিটির দু’জন ভাইস চ্যান্সেলর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারসহ অনেক সুধীজন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!