কুলাউড়ায় সহস্রাধিক ইয়াবাসহ মাদক কারবারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় সহস্রাধিক ইয়াবাসহ মাদক কারবারী আটক

  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সহস্রাধিক ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৫) নামের এক মাদক কারবরীকে আটক করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে আটক করা হয়। আটক মখলিছ পৃথিমপাশার গণকিয়া এলাকার মহরম আলীর ছেলে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ১০ পিস ইয়াবাসহ মখলিছ মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মখলিছ দীর্ঘদিন থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। তাকে আটক করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!