কুলাউড়ায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির অবস্থান ধর্মঘট পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির অবস্থান ধর্মঘট পালন

  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

দাবী না মানলে মঙ্গলবার বার সকাল সন্ধা সকল প্রকার দোকান পাঠ বন্ধ

এইবেলা, কুলাউড়া : : কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার সকালে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। কুলাউড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

Manual7 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর উপস্থাপনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি গিয়াস উদ্দিন আহমদ কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির বর্তমান সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি,সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাবুল পাল,নাজমুল বারী সোহেল, ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল মুক্তাদির জায়েদ, ফরহাদ আহমদ, ছাত্রলীগ কুলাউড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ার বখশ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুুল মুক্তাদির,ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রোবেল, দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, আব্দুল মুতলিব,মোঃ গউছ মিয়া,আব্দুল মোহিত, আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, রাজু আহমদ দুলাল, ওয়ার্ড মেম্বার, রিংকু বর্ধন, শের আলী, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, কামাল হোসেন, কাওছার আহমদ চৌঃ সাব্বির, আব্দুল মন্নান, হায়দার আলী, আবুল কালাম রাসেল, এনামুল হক, নজরুল ইসলাম সোনা, জুনেদ আহমদ, শাহজাহান কবির,নাজিম বখশ, মোস্তফা মিয়া, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া।

Manual7 Ad Code

সভায় আগামী ২ জানুয়ারির মধ্যে দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ না করলে ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকান পাঠ বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!