ওরা ফিরে গেলো নীড়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

ওরা ফিরে গেলো নীড়ে

  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার অপরাধে দিলোয়ার মিয়া নামে এক যুবককে এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত দিলোয়ার মিয়া কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামের বাসিন্দা রকিব আলীর পুত্র।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার কারনে এবং শিকার করা পাখি জবাই করার কারনে দিলোয়ার মিয়াকে এই জরিমানা করা হয়। এসময় দিলোয়ার মিয়ার কাছ থেকে শিকার করা ০৪ টি ‘পাকড়া শালিক’ এবং ১৪ টি ‘আমারি’ পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অভিযানে কুলাউড়ার নলডরী বন বিটের কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল অংশ নেন।

Manual7 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, দিলোয়ার মিয়া মোট ২০টি পাখি শিকার করেন। এরমধ্যে ২টি পাখি জবাই করেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১৮টি পাখি উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করি। পাখি শিকারী দিলোয়ারকে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!