কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা,  কুলাউড়া :: কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সেলিম আহমদ ও সোহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির আহমদ চৌধুরী, সুধীর চন্দ্র শর্মা, নন্দিতা দাস। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ধনঞ্জয় দেব, মোঃ শামছুল ইসলাম, মোঃ শামছুদ্দোহা, আশতোষ মল্লিক, জয়নাল মিয়া, জাফর সাদেক, সুদর্শন রাম মালাকার, ফেরদৌসি কাওসার চৌধুরী, হুসনে আরা, বিপাশা দত্তসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ১৩৫ জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ উপস্থিত অন্যান্যরা। এসময় নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদেরকেও বরণ করে নেয়া হয়।

Manual5 Ad Code

প্রত্যেক শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ডায়রী উপহার দেয়া হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার উপদেশ দেন। এসময় তিনি আরো বলেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এ জনপদের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠত হয়েছেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য সকল শিক্ষকরা একটি টিম ওয়ার্কভাবে কাজ করেন বলেই এই বিদ্যালয়ে প্রতিবছর পরীক্ষার ফলাফল ভালো হয়। এখানে সুশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews