হাকালুকিতে বালিহাঁস খেয়ে বিপাকে ৯ যুবক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

হাকালুকিতে বালিহাঁস খেয়ে বিপাকে ৯ যুবক

  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে বালিহাঁস দিয়ে ভুড়িভোজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস করার কিছু ছবি পোষ্ট করে কুলাউড়া ৯ যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধমে তোলপাড় শুরু হয়। বন্যপ্রাণী বিভাগ এঘটনায় রোববার ৮ জানুয়ারি কুলাউড়া থানায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বন্যপ্রাণী বিভাগের দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ০৬ জানুয়ারি শুক্রবার কুলাউড়া উপজেলার বাসিন্দা ৯-১০ জন যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে তাতে লেখে “বালি হাঁস দিয়ে আজকের আয়োজন হাকালুকি হাওরে”। বিষয়টি গত দু’দিনে তুমুল ঝড় উঠে। পোস্টকারীদের আইনের আওতায় আনার দাবি জানান নেটিজেনরা।

Manual3 Ad Code

Manual5 Ad Code

রোববার মৌলভীবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন হয়। মৌলভীবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দেন।

Manual3 Ad Code

অবশ্য বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করেন। বন্য প্রাণী বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার এ ঘটনায় বাদি হয়ে ৯জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, বন্যপ্রাণী বিভাগের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!