কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের  মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের  মৃত্যু

  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তনগর ট্রেনের ধাক্কায় মো.ওয়াহিদ আলী (২৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুলাউড়ার লংলা-টিলাগাঁও রেল স্টেশনের মধ্যবর্তী আমানীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার অধীনে হওয়ায় সেখানকার পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুরের বাসিন্দা মৃত দছু মিয়ার পুত্র ওয়াহিদ আলী বাড়ির কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। পিছন থেকে ঢাকা থেকে সিলেটমুখী দ্রতগামী আন্তনগর পারাবত ওয়াহিদকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই মো. রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!