কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

সংগঠনের সহ-সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রহমত আলী সোয়েব, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সিলেট বিভাগীয় অনুদান কমিটির সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, আজহার মুনিম শাফিন, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, সাংবাদিক সৈয়দ হিমেল রহমান, মিফতা আহমেদ রাফি প্রমুখ।

Manual8 Ad Code

এসময় প্রায় অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় শফিউল আলম চৌধুরী নাদেলকে সংগঠনের পক্ষ থেকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা।

Manual3 Ad Code

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন বখশ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!