ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ২০ জানুয়ারি শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে কলেজ চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব‍্য দেন অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। প্রধান বক্তার বক্তব‍্যে বীর মুক্তিযোদ্ধা আমির আলী মিয়া কলেজটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, হুমায়ুন কবীর,  শাহজাহান মিয়া বাদশা, নুরুল হুদা দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ গোলাম ওয়াদুদ, বোয়াইলভীর বিএম কলেজের অধ‍্যক্ষ আব্দুর রহিম, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম‍্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম‍্যান শরীফুল আলম সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাবেক চেয়ারম‍্যান জাতীয় পার্টির নেতা   মইনুল হক, জাসদ নেতা সাবেক চেয়ারম‍্যান ইসমাইল হোসেন বাদলসহ প্রাক্তন শিক্ষার্থী, সূধিজন, কলেজ গভর্ণিং বডির সকল সদস‍্য, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে কলেজটির  প্রাক্তন ৫০ হাজারের অধিক শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সময়ে শুরু করার ওপর গুরুত্বারোপ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!