কুলাউড়ার ভাটেরায় সামাজিক বনায়নে বনখেকোদের থাবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ার ভাটেরায় সামাজিক বনায়নে বনখেকোদের থাবা

  • রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার ভাটেরা হিল ফরেষ্টের মধ্যে বন ববিভাগ-উপকাভোগীদের পার্টনারশীপে প্রতিষ্টিত সামাজিক বনায়নে লোলুপ দৃষ্টি পড়েছে বনখেকোদের। ২০০৪-০৫ অর্র্থ বছরের প্রতিষ্টিত একাশিয়া ও আগর বাগানের বড় বড় গাছ প্রতিনিয়ত হচ্ছে পাচার। ভাটেরা রাবার বাগানের অভ্যন্তরীন সড়কের পাশাপাশি বনায়নের বিশালাকৃতির একাশিয়া গাছ ও আগর গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছচোরচক্র। স্থানীয় বন কর্মকর্তার নির্লিপ্ততার সুযোগে দেদারছে বনায়নের গাছ পাচার হচ্ছে বলে অভিযোগ উপকারভোগীদের।

Manual7 Ad Code

উপকারভোগীরা জানান, ২০০৪-০৫ অর্থবছরে কুলাউড়ার রেঞ্জের অধীনে ভাটেরা বিটের আাওতাধীন কলিমাবাদ এলাকায় ২৮ একর পাহাড়ে একাশিয়া প্রজাতির সামাজিক বনায়ন এবং ১০ একর আগর বনায়ন করা হয়। উপকারভোগীরা গত ১৬-১৭ বছরে যথাযথভাবে রক্ষনাবেক্ষনের ফলে গাছগুলি পরিপক্ক হয়েছে।

Manual1 Ad Code

কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে ভাটেরা রাবার বাগানের পাশ্ববর্তী টিলা থেকে বিশালাকৃতির একাশিয়া এবং আগর গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছ চোরচক্র। ইতিমধ্যে প্রায় শতাধিক গাছ চুরি হয়েছে বনায়ন থেকে। স্থানীয় বিট কর্মকর্তা হাফিজুর রহমানকে উপকারভোগীরা বারবার বলার পরও তিনি ঘটনাস্থল পরিদর্শন কিংবা পাচারকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উপকারভোগীদের।

উপকারভোগী সভাপতি আফার উদ্দিন, মো: কালাম মিয়া, সজ্জাদ আলীসহ আরও কয়েকজন উপকারভোগী জানান, দুইটি বনায়নের গাছগুলি পরিপক্ক হওয়ায় সাথে সাথেই বড় বড় আকৃতির গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চোরচক্র।

Manual6 Ad Code

উপকারভোগী সদস্যরা অভিযোগ করেন, বিট কর্মকর্তার কার্যালয়ের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত সামাজিক বনায়ন থেকে গাছ পাচার হলেও অজ্ঞাত কারণে তিনি পাচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

Manual3 Ad Code

এব্যাপারে ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বনায়নের গাছগুলি বিক্রির জন্য ইতিমধ্যে দু’বার টেন্ডার হলেও দাম সঠিক না উঠায় বিক্রি হয়নি। আর বতর্মানে কিছু কিছু গাছ চুরি হচ্ছে তার সত্যতা স্বীকার করে তিনি বলেন, রাত ১২ টা পর্যন্ত তিনি ডিউটি করলেও উপকারভোগীরা তাকে ঠিতমতো সহায়তা করছেন না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!