কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে ২ ভারতীয় যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে ২ ভারতীয় যুবক আটক

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

Manual4 Ad Code

রোববার (২২ জানুয়ারি) বিজিবির সদস্যরা টহলকালে তাদেরকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে। ২৩ জানুয়ারি সোমবার তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকৃতরা হলেন ভারতের ত্রিপুরা জেলার কবিল থানার বিনয়নগর গ্রামের ফাকিল হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩০) ও ভালসাড জেলার পালগ্রাম থানার হাকিম খানের ছেলে মো. মাইকেল খান (৩২)।

Manual2 Ad Code

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে চালকবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!