কুলাউড়ায় চা-শ্রমিকের সন্তানেরা পেল শীতের কাপড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় চা-শ্রমিকের সন্তানেরা পেল শীতের কাপড়

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাগানের সুবিধাবঞ্চিত চা-শ্রমিক সন্তানদের শীতে উষ্ণতার পরশ দিতে উপহার হিসেবে শীতবস্ত্র (জ্যাকেট-হুডি) দেওয়া হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সিরাজনগর চা বাগানের অর্ধ শতাধিক শ্রমিক সন্তানদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আরও দশজন চা-শ্রমিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শুভসংঘের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন, সিরাজনগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিমলেন্দু সেন কৃষ্ণ, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কালের কণ্ঠের প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল প্রমুখ।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরে এলাহী বশির আল ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক আজহার মুনিম শাফিন, প্রচার সম্পাদক মিফতা আহমদ রাফি, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা বিন ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!