প্রতিবন্ধিদের ভাতা দেয়ার নামে প্রতারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

 প্রতিবন্ধিদের ভাতা দেয়ার নামে প্রতারণা

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: প্রতিবনন্ধি ব্যক্তিদের ভাতা দেয়ার নাম করে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন থেকে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই ছিলো তার কাজ। কিন্তু বিষয়টি প্রতারণা টের পেয়ে স্থানীয় লোকজন সেই প্রতারককে হাতেনাতে আটক করেন। উত্তম মধ্যম দিয়ে নিয়ে আসা হয় স্থানীয় টিলাগাঁও ইউনিয়নে। এরপর বিষয়টি গড়ায় উপজেলা ও পুলিশ প্রশাসনে।

২৩ জানুয়ারি সোমবার রাতে কুলাউড়ার সহকারি কমিশনার (ভুমি) মেহেদি হাসান এবং কুলাউড়া থানা পুলিশ টিলাগাঁও ইউনিয়ন থেকে প্রতারক সায়েম আলী (৩৬) কে আটক করে। আটক সায়েম আলী উপজেলার সদর ইউনিয়নের মিম্বর আলীর পুত্র।

এলাকাবাসী ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, প্রতিবন্ধি ব্যক্তিদের অর্থ সহায়তা দেয়ার কথা বলে প্রতারণা অর্থ হাতিয়ে নেয়াই ছিলো করে প্রতারক সায়েমের কাজ। দীর্ঘদিন থেকে সে এই কাজের সাথে জড়িত। একে একে ২৬ জনের কাছ থেকে ১২শ টাকা করে হাতিয়েও নিয়েছে। সোমবার বিকালে টিলাগাঁও ইউনিয়নে এক প্রতিবন্ধির বাড়িতে গিয়ে প্রতারণার চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে এলাকাবাসী। নিয়ে আসা হয় ইউনিয়ন পরিষদে। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং প্রতারক সায়েমকে আটক করেন।

Manual4 Ad Code

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, সায়েম দীর্ঘদিন থেকে এ ধরনের প্রতারণার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মেহেদি হাসান জানান, যেহেতু সে সরাসরি প্রতারণার সাথে জড়িত তাই তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছি।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!