কুলাউড়ায় সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার
গ্রামীণ ব্যাংক সংলগ্ন মাঠে ৩০ জানুয়ারী সোমবার বিকেলে রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের আয়োজনে সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান মোটরসাইকেল এন্ড মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এর শুভ উদ্বোধন হয়।

Manual7 Ad Code

উদ্বোধনী আলোচনা সভায় রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক ময়নুল ইসলাম পংকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড.নওয়াব আলী আব্বাছ খান।

Manual1 Ad Code

বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ, সাবেক ইউ পি সদস্য আব্বাছ আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, হাসান আল মাহমুদ রাজু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলোয়াড় কল্যান পরিষদের সেক্রেটারি মিজানুর রহমান মনু। শুভেচ্ছা বক্তব্য দেন রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আরেফিন রুমেল ও রুবেল রানা।

Manual6 Ad Code

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই হারুনুর রসিদ, আমেরিকা প্রবাসী আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরা মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রিড়া সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি ও রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সকল সদস্য বৃন্দ।

Manual3 Ad Code

উক্ত টুর্নামেন্টে ১৬ টিম অংশ গ্রহন করে। উদ্বোধনীয় খেলার ঘড়্গাঁও তরুন সংঘকে ৩-০ গোলে হারিয়ে মায়ের দোয়া স্পোটিং ক্লাব মনরাজ জয় লাভ করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!