কুলাউড়ার লংলা কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী নিপু- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ার লংলা কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী নিপু-

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রী কলেজের স্থায়ী দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী খন্দকার মো. আব্দুল করিম নিপু। কলেজ গভর্ণিং বডির স্থায়ী দাতা সদস্য মনোনীত হওয়ায় দুই লক্ষ টাকার নির্ধারিত চেক কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন যুক্তরাজ্য অবস্থানরত খন্দকার মো. আব্দুল করিমের পক্ষে কনিষ্ঠভ্রাতা খন্দকার মো. আব্দুর রহিম টিপু।
০৫ ফেব্রুয়ারি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের কাছে চেক প্রদান করেন।
উল্লেখ্য রাউৎগাঁও ইউনিয়নের উত্তর রাউৎগাঁও গ্রামের খন্দকার মো: আব্দুল কাদিরের জ্যৈষ্ঠপুত্র হচ্ছেন খন্দকার মো. আব্দুল করিম। তিনি লংলা কলেজের স্থায়ী দাতা সদস্য মনোনীত হওয়ার পূর্ব থেকে এই কলেজে প্রতি বছর আর্থিক অনুদান ও এলাকার অসহায়, দু:স্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়শনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews