বড়লেখায় এইচএসসিতে জিপিএ-৫ পেল ৪১ শিক্ষার্থী, আলিমে ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় এইচএসসিতে জিপিএ-৫ পেল ৪১ শিক্ষার্থী, আলিমে ৭

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এম. মুন্তাজিম আলী কলেজ। এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন আলিম পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী এ-প্লাস পেয়েছে। এছাড়া এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে এ-প্লাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী।

Manual2 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে ৩১ জন, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে ৬ জন, বড়লেখা সরকারি কলেজ থেকে ৩ জন ও দাসেরবাজার আদর্শ কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে আলিম পরীক্ষায় সুজাউল সিনিয়র মাদ্রাসা থেকে ৩ জন, ইটাউরী সিনিয়র মহিলা মাদ্রাসা হতে ২ জন এবং বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা হতে ১ জন করে সর্বমোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!