কুলাউড়ায় ফ্রি চক্ষু শিবির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় ফ্রি চক্ষু শিবির

  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথিমপাশা ইউনিয়নস্থ প্রচেষ্টা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রচেষ্টা কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ময়ুব হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

Manual7 Ad Code

প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস, মৌলভীবাজার বিএনএসবির সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, ইউপি সদস্য গোলাম হোসেন, প্রচেষ্টার ফিন্যান্স এন্ড এডমিন নূরুল আমীন রিপন ও প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস্ এর অধ্যক্ষ শিউলী দেবী প্রমুখ।

Manual2 Ad Code

আয়োজক সূত্র জানায়, ফ্রি চক্ষু শিবিরে ২ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে চোখের ছানী অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে পাঠানো হবে। চক্ষু শিবির সহযোগিতায় ছিল ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন এবং চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৈয়দ জিসান আহমেদ ও আব্দুল মান্নান। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!