কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন শাখা গাউসিয়া কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন শাখা গাউসিয়া কমিটি গঠন

  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ গাউসিয়া কমিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন শাখার কমিটি ঘটন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াটিলা সুন্নি মাদ্রাসায় সংগঠনের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ গাউসিয়া কমিটি কুলাউড়া শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও মাও: সাইফ উদ্দিন সংগ্রামীর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মৌলভীবাজার জেলার সভাপতি আলহাজ্ব দুরুদ আহমদ, সাধারন সম্পাদক কাজী মো. কুতুব উদ্দিন, এডভোকেট আব্দুল কায়ুম চৌধুরী, গাউসিয়া কমিটি কুলাউড়া শাখার সাধারন সম্পাদক মাও: মোজাইদ আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন ও বালিয়াটিলা সুন্নি মাদ্রাসার সুপার শেখ নোমান আহমদ আলকাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাও: শিব্বির আহমদ, মাও: শেখ ছায়াদ আহমদ, মাও: আব্দুস শহীদ, লাল মিয়া , আব্দুল বাছিত, আব্দুল মতিন, আব্দুল খালিক প্রমুখ।

Manual7 Ad Code

সম্মেলনে গাউসিয়া কমিটির মো. জয়নাল আবেদীন সভাপতি, আব্দুল খালিক সাধারণ সম্পাদক, মাওলানা হাসেম রেজা সাংগঠনিক সম্পাদক, মামুন আহমদ অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হাজীপুর শাখায় গাউসিয়া কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল মতিন, লাল মিয়া, ড. আব্দুল বাছিত আনার, আব্দুল মুকিত, আব্দুর রহিম, সহ-সাধারন সম্পাদক আক্কাস আলী, এ এইচকে পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আপ্তাব আলী, দাওয়াতুল খায়ের সম্পাদক মাও: হাফেজ তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুল গফুর কুটন, সাংস্কৃতিক সম্পাদক মাও সায়েদ আল কাদরী, দপ্তর সম্পাদক সাইফুর রহমান ও সদস্য আব্দুল কালাম, জুবায়ের আহমদ জুবেল, আব্দুল করিম, তুয়েল চৌধুরী, জয়নাল উদ্দিন, আব্দুল মালিক, এমরান আলী প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!