আত্রাইয়ে আন্ত:জেলা গরুচোর চক্রের ৪ সদস্য ৪ গরুসহ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

আত্রাইয়ে আন্ত:জেলা গরুচোর চক্রের ৪ সদস্য ৪ গরুসহ গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ আন্ত:জেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলো নওগাঁর সদর উপজেলার জগৎসিংপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর উপজেলার গোনা উত্তরপাড়া গ্রামের বাছেরের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই উপজেলার পাকুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ছলিম মন্ডলের ছেলে হারুন অর রশিদ (২৮)।

Manual4 Ad Code

জনা যায়, গত ১৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি গরু এবং ২৭ ফেব্রুয়ারী উপজেলার দাঁড়িয়াগাথি গ্রামের আব্দুর রহমানের গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চোরে উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। প্রতিনিয়ত গরু চুরিতে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে জাকির হোসেন ও আব্দুর রহমানের গরু চুরি হওয়ার পর থানায় মামলা রুজু করা হলে পুলিশ তৎপর হয়ে উঠে। পরে মামলা দুইটির তদন্তে আত্রাই থানার ওসি তারেকুর রহমানের নেতৃত্বে এসআই চাঁদ আলীসহ আত্রাই থানার একটি চৌকস পুলিশ টিম চুরি যাওয়া গরু উদ্ধারে ব্যাপক তদন্ত শুরু করেন। এরই এক পর্যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামি ইমরানের বাড়ি থেকে ৪ টি গরু উদ্ধার এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!