দুই মাস আগে সমাপ্তির মেয়াদ শেষ : ২৫ বীর নিবাসের কাজই শুরু হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুই মাস আগে সমাপ্তির মেয়াদ শেষ : ২৫ বীর নিবাসের কাজই শুরু হয়নি

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় অসচ্ছ¡ল বীর মুক্তিযোদ্ধা পরিবারের আবাসন নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ২৫ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বীরনিবাস নির্মাণ করে দেওয়ার টেন্ডার আহ্বান করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। কার্যাদেশ অনুযায়ি ২ মাস আগেই নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদাররা এখনও কাজই শুরু করেনি। এতে ভুক্তভোগি বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

Manual8 Ad Code

জানা গেছে, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে অসচ্ছ্বল বীর মুক্তিযোদ্ধা পরিবারের আবাসন নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় বড়লেখায় ২৫ জন অসচ্ছ্বল বীর মুক্তিযোদ্ধার পরিবারকে পাকাঘর নির্মাণের টেন্ডার আহ্বান করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। প্রতিটি ঘরে দুটি করে বেডরুম ও বাথরুম, একটি ড্রইং রুম, ডাইনিং রুম ও রান্নাঘর, বেলকনি, বিদ্যুৎসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকছে।

Manual3 Ad Code

একটি প্যাকেজে ৫টি করে ২৫টি ঘর নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স আখি এন্ড মনি এন্টারপ্রাইজ, শুভ এন্ড সিয়াম ট্রেডার্স, হুমায়রা এন্টারপ্রাইজ, মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ ও সনজিত দাস এন্টারপ্রাইজ নামক ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে গত বছরের ৬ নভেম্বর নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়। গত ৫ জানুয়ারি ঠিকাদাররা বীর নিবাসের কাজ সম্পন্ন করার জন্য চুক্তিবদ্ধ হলেও মেয়াদ শেষ হওয়ার দুই মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু কোন ঠিকাদার এখন পর্যন্ত বীর নিবাসের নির্মাণ কাজ শুরুই করেননি। এমনকি নির্মাণ কাজ শুরুর দৃশ্যমান কোন প্রস্তুতিও দেখা যায়নি। এতে উপকারভোগী অসচ্ছ¡ল পরিবার ছাড়াও সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ ঠিকাদারদের চরম অবহেলায় সরকারের উপহারের পাকাঘরের মূখ দেখার সৌভাগ্য হতে তারা বঞ্চিত হচ্ছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, যেসকল মুক্তিযোদ্ধা পরিবার বীরনিবাস পাচ্ছে, তাদের বেশিরভাগের বাড়ি-ঘর খুবই জীণশীর্ন। ঠিকাদারদের কার্যাদেশ পাওয়ার প্রায় ৩ মাস হতে চলেছে। কিন্তু ঘরের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। এটা দুঃখজনক।

Manual1 Ad Code

উপকারভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তুতা মিয়া, বাবুল আহমেদ, আফতারুন নেছা, নুরুন নেছা, ছালেকা বেগম, নূর উদ্দিন, সামারুন বেগম প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বীরনিবাস পেলে আমাদের মাথাগোঁজার ঠাঁই হবে। প্রশাসনের লোকজন ঘরের কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছিলেন। ইতিমধ্যে কয়েক মাস হয়ে গেল। কিন্ত এখনও পর্যন্ত ঘরের কাজ শুরু হয়নি। এখন দুশ্চিন্তা হচ্ছে, আমরা কি আদৌই ঘর পাব।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, বারবার তাগিদ স্বত্বেও ঠিকাদাররা বীর নিবাসের নির্মাণ কাজ শুরু করছেন না। দুই মাস আগে নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ শেষ হয়েছে। ৫ জানুয়ারি পৃথকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ অনুযায়ি কাজ সম্পন্নের তাগিদপত্র দিয়েছেন। কাজ সম্পন্ন না করলে পিপিআর-২০০৮ (সর্বশেষ) অনুসারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

এব্যাপারে মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি জুনেদ আহমদ, ঠিকাদার সনিজৎ দাস ও আখি এন্ড মনি এন্টারপ্রাইজের বাকের আহমদ বলেন, ‘নির্মাণ সামগ্রীর দাম অনেক বেড়েছে। একটু দাম কমার অপেক্ষা করছেন। তবে কাজ শিগগিরই শুরু করবেন।’ হোমায়রা এন্টারপ্রাইজের ঠিকাদার ছায়াদ আহমদও দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!