জুড়ীর সাগরনাল স্কুলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীর সাগরনাল স্কুলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতের দাবি

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

জুড়ীর সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নতুন শিক্ষক নিয়োগের জন্য সময় চেয়ে ইউএনও বরাবরে আবেদন করেছেন বিদ্যালয়ের ৩ জন অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৩ বছর থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে।আরও এক মাস পরে বিদ্যালয়ের দুইজন শিক্ষক এ পদে আবেদন করতে পারবেন। সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত গত ১৯ মার্চ ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের মতামতকে উপেক্ষা করে একক ক্ষমতাবলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ বিজ্ঞপ্তি স্থগিত করে ১ মাস পরে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত,আব্দুল মুত্তাকিম, ও শিক্ষক প্রতিনিধি আশরাফ আহমদ শিপন সাক্ষরিত চিঠিতে আবেদন করেন।এ ছাড়া ও প্রায় ৫ বছর থেকে বিদ্যালয়ের অডিট না হওয়ার কারনে এ বিষয়ে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Manual4 Ad Code

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন শিক্ষক প্রতিনিধি জানান,ম্যানেজিং কমিটির সভায় কয়েকজন সদস্য মানবিক দিক বিবেচনা করে রমজান ও ঈদের বন্ধের পর বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করলে সভাপতি তাতে গুরুত্ব না দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এছাড়াও ম্যানেজিং কমিটির সভায় উপস্থিতির সাক্ষর বলে কোন ধরনের রেজুলেশন লিখিত ছাড়া ( রেজুলেশনের সাদা খাতায়) বেশির ভাগ সদস্যের সাক্ষর নেওয়া হয়।পরবর্তীতে তাদের ও মতামত রয়েছে বলে ছড়িয়ে দেওয়া হয়।

Manual6 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব রাশেদা বেগম বলেন,২০২০ সালে এ পদ শূন্য হলে করোনার সময় এডহক কমিটি থাকায় শিক্ষক নিয়োগ সম্ভব হয়নি।ম্যানেজিং কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশির ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মাস পরে বিদ্যালয়ের যে শিক্ষকের এই পদে আবেদনের যোগ্যতা হবে তিনি যেকোন জায়গায় চাইলে ও আবেদন করতে পারবেন।বিদ্যালয়ের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াতের সাথে মুঠোফোনে যোগাযোগ সম্ভব হয়নি। এর আগে ও বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ তোলা হয়েছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews