সিলেটের মোগলাবাজার থেকে জাফলংয়ের পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সিলেটের মোগলাবাজার থেকে জাফলংয়ের পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার 

  • শুক্রবার, ১২ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, সিলেট :: 

সিলেটের মোগলাবাজারে যে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে সেই মরদেহটি জাফলংয়ের পাথর ব্যবসায়ী আবুল কালামের। তিনি গত (১০ জুন) বুধবার সিলেটের মোগলাবাজার এলাকার এক ব্যক্তির কাছে পাথর ব্যবসার পাওয়ানা টাকার জন্য গিয়ে আর বাড়ি ফিরেননি।

শুক্রবার (১২জুন) সকালে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে তার ছবি দেখে মরদেহটি আবুল কালামের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করেন। আবুল কালাম (৫০) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, র্দীঘ প্রায় ত্রিশ বছর ধরে আবুল কালাম জাফলং এলাকায় পাথর ব্যবসা করে আসছিলেন। কোয়ারি থেকে পাথর ক্রয় করে তা অন্যত্র বিক্রি করাই ছিল তার ব্যবসার ধরণ। এরই ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে সিলেটের মোগলা বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে পাথর সরবরাহ করে আসছিলেন তিনি।

গত বুধবার বিকেলে পাথর বিক্রির বকেয়া টাকার জন্য মোগলাবাজার এলাকার ওই ব্যবসায়ীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান আবুল কালাম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

Manual7 Ad Code

এরই মধ্যে গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে শিববাড়ী বাজারের ষাটঘর নামক এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual5 Ad Code

তাঁকে হত্যা করে বুধবার রাতের কোন একসময়ে তার লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হলেও কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ।

Manual8 Ad Code

খবর পেয়ে আজ শুক্রবার সকালে নিহতের ভাতিজা মো. সুমন মিয়া সেখানে গিয়ে মরদেহটি তার চাচা পাথর ব্যবসায়ী আবুল কালামের বলে সনাক্ত করেন। সুমন বলেন, পাওয়ানা টাকার জন্য গিয়ে আমার চাচা লাশ হয়ে ফিরবেন আমরা কখনও ভাবতেও পারিনি।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, মরদেহের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যা কি না তা জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!