জেলা প্রশাসক ও ডিপিও’র সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

জেলা প্রশাসক ও ডিপিও’র সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমানের সাথে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির (কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত) নেতৃবৃন্দ রোববার ২৩ আগস্ট সাংগঠনিক কাজে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উভয়ই শিক্ষক নেতৃবৃন্দকে প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে নিজেদের মেধা ও অভিজ্ঞতা প্রয়োগের পরামর্শ দেন। এছাড়া তারা সাংগঠনিক কাজে শিক্ষকদের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

Manual3 Ad Code

শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছালাম (কুলাউড়া), সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান (বড়লেখা), সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান (জুড়ী), সহসভাপতি দিলারা আক্তার চৌধুরী শিপু (মৌলভীবাজার সদর), যুগ্ম সম্পাদক প্রশান্ত দত্ত (কুলাউড়া), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির উদ্দিন (বড়লেখা), খন্দকার জাকির হোসেন (শ্রীমঙ্গল), মুজিবুর রহমান, আছাদুজ্জামান, সুশীল চন্দ্র দাস, তুহিন আহমদ, আব্দুল আজিজ প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!