কমলগঞ্জে বিষধর সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিষধর সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে বিষধর সাপের ছোবলে এক গৃহবধুর মৃত্যু ঘটার খবর পাওয়া গেছে।
নিহতের নিকট আত্মীয় প্রদীপ সিংহ জানান, মঙ্গলবার দুপুরে হিরামতি গ্রামের বাবুল সিংহের স্ত্রী ঝর্ণা সিংহা (২৭) গরুর খাবারের জন্য বাড়ীর গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। সাপে ছোবল মারার পর ঝর্ণা ঘরে এসে লোকজনকে সাপে ছোবল দেয়ার কথা বললে পরিবারের লোকজন কাপড় দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেয়া পর সাপেড় কামড়ের ইঞ্জেকশন দিয়েও ঝর্ণাকে বাঁচানো য়ায়নি।

Manual6 Ad Code

মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন,ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা সাপের কামড়ের ইঞ্জেকশন দেই। তবে এর পূর্বে সাপের বিষ ঝর্ণার শরীরের ছড়িয়ে যাওয়ার কারনে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে হাসপাতাল থেকে ঝর্ণাকে মৃত ঘোষণা করে পরিবারের কাছ হস্তান্তর করলেও পরিবারের সদস্যরা ঝর্ণার শরীর গরম থাকার কারনে তাকে সৎকার না করে শ্রীগোবিন্দপুর চা বাগানে বসবাসকারী স্থানীয় এক ওজার (সাপুড়ের) কাছে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৬টায় ঝর্ণা মারা গেছে বললে তার আত্মীয়রা লাশ সৎকার করার উদ্যোগ নেয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!