ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual8 Ad Code
রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা :: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩১ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ -এর ৬ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শী সীমান্তবাসীরা জানান, বুধবার সকালে ভারত-বাংলাদেশের ৫ থেকে ৭ জনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর গোমত পাচারের উদ্দেশে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর গোস্তের পোটলা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পার করার চেষ্টা করে। এ সময় ভারতীয় ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের অধীন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে বাংলাদেশী মনসুর আলীর ছেলে হাফিজুর রহমান হাফির (৪০) মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রাবার বুলেট বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!