দোয়ারাবাজারে আগুনে ভস্মীভূত ৫ দোকান অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দোয়ারাবাজারে আগুনে ভস্মীভূত ৫ দোকান অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • রবিবার, ১১ জুন, ২০২৩

Manual7 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। শনিবার দিবাগত-রাত ১১ টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্যবাজারে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন ধরে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মানুষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ভস্মীভূত হওয়া দোকানগুলো হলো মেসার্স হাসান হার্ডওয়্যার, কাকন বস্ত্রালয়, বিসমিল্লাহ গামের্ন্স, মিসবাহ উদ্দিন মিলনের গুদাম ঘর, তৈমুজ আলীর কাচামালের গুদাম, সজল মিয়ার গুদাম, সুজেল মিয়ার গুদাম ঘর।

মেসার্স হাসান হার্ডওয়্যার এর মালিক আসকর আলী বলেন, আমার টিনের গুদাম ছিলো এছাড়াও নির্মাণ সামগ্রীর বিভিন্ন মাল আগুনে পুড়ে ছাই হয়ে আমার প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কাঁচামাল ও ফল ব্যবসায়ী তৈমুজ আলী বলেন, আমি সিলেট থেকে প্রায় ৪০ হাজার টাকার ফল ও কাঁচামাল রেখেছিলাম গুদামে। সব মাল পুড়ে ছাই হয়েগেছে। এই ব্যবসার উপর আমি নির্ভরশীল। এখন সরকারি সহযোগিতা না পেলে আমার পরিবার পরিজন নিয়ে চলা কষ্টকর হয়ে যাবে।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গতরাতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুনের বড় ক্ষতি থেকে বাজারকে রক্ষা করা হলেও ৫/৭টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে এদিকে দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন আগুন লাগার ব্যাপারে আমি কিছুই জানিনা । এখন চেষ্টা করতেছি প্রয়োজনীয় সরকারি বরাদ্দ সাহায্য সহযোগিতা করবো।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!