কর প্রদানকারীদের জন্য কুলাউড়া পৌরসভার ৩০ পুরস্কার : কাল থেকে করমেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কর প্রদানকারীদের জন্য কুলাউড়া পৌরসভার ৩০ পুরস্কার : কাল থেকে করমেলা

  • শনিবার, ১৭ জুন, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার কর আদায়ে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। ৩দিনের কর মেলায় কর আদায়কারীদের জন্য ৩০টি পুরস্কারের ঘোষণা দিয়ে শহরের বিভিন্ন স্থানে টানানো হয়েছে বিলবোর্ড। বিষয়টি নিয়ে পৌরবাসীদের মধ্যেও কৌতুহলের সৃষ্ঠি হয়েছে।

Manual1 Ad Code

জানা যায়, কুলাউড়া পৌরসভার নাগরিকদের কাছে বড় অঙ্কের কর অনাদায়ী। কর আদায়কারীরা প্রতিটি নাগরিকের বাসায় বাসায় গিয়ে তা আদায় করতে পারেন না। এদিকে উন্নয়নের জন্য কর আদায় একটি বড় অন্তরায়। সরকারি অনুদান প্রাপ্তির ক্ষেত্রেও কর আদায়ের বিষয়টি যাচাই করা হয়।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়াকে পৌরসভা ঘোষণার পর থেকে ২ জন প্রশাসক ও ৩ জন জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেয়র ৪ মেয়াদে হিসেবে দায়িত্ব পালন করেন। সি গ্রেডের পৌরসভা থেকে কুলাউড়া এ গ্রেডের পৌরসভায় উন্নীত হয়। কিন্তু বিগত দিনে জনপ্রতিনিধিরা কর আদায়ে ছিলেন উদাসীন। বর্তমান মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে কুলাউড়া পৌরসভাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি কর আদায়ে মনযোগি হন।

Manual5 Ad Code

পৌরসভা সূত্রে জানা যায়, ১৮, ১৯ ও ২০ জুন কুলাউড়া পৌরসভার কর মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় চলতি ও বকেয়া করদাতাদের জন্য রয়েছে ফ্রিজ, টিভি, সেলাই মেশিনসহ আকর্ষণীয় ৩০টি পুরস্কার।

Manual6 Ad Code

কুলাউড়া পৌরসভার অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, কুলাউড়া পৌরসভার যেসকল সম্মানিত করদাতা এখনও কর পরিশোধ করেননি তাদেরকে উক্ত মেলায় উপস্থিত হয়ে বকেয়াসহ চলতি পরিশোধের অনুরোধ জানাই। বাংলাদেশে এই প্রথম কুলাউড়া পৌরসভায় ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুলত করদানে উৎসাহিত করতে এই চেষ্টা। আশা করি করদাতারা এই আহ্বানে সাড়া দেবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!