ষাঁড় খোঁজতে গিয়ে যুবক নিখোঁজের ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

ষাঁড় খোঁজতে গিয়ে যুবক নিখোঁজের ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার 

  • রবিবার, ১ জুন, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া :: হাকালুকি  হাওর থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর ০১ জুন রোববার দুপুরে  লোকমান মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাড় গরু খুঁজতে হাওরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে দীর্ঘ ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ লোকমান মিয়া মৌলভীবাজারের  কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগরের বাসিন্দা মো: আব্দুল লতিফ (অমু) পুত্র।
পরিবার জানায়, গরু খুঁজতে তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।
পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজন মিলে বিভিন্ন হাওরাঞ্চল, আশপাশের গ্রাম এবং আত্মীয়দের বাড়ি বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার দুপুরে পরিবারের লোকজন লাশের সন্ধান পেয়ে এলাবাসীকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  গোলাম আফছার হাওরে ডুবে লোকমান মিয়ার সত্যতা নিশ্চিত করেছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!