সীমান্তে গুলি করে হত্যার পর কুলাউড়ার যুবকের লাশ নিয়ে গেলো বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সীমান্তে গুলি করে হত্যার পর কুলাউড়ার যুবকের লাশ নিয়ে গেলো বিএসএফ

  • রবিবার, ১ জুন, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার দওগ্রাম সীমান্তে প্রদীপ পাল (১৮) নামক এক যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে ৩১ মে রাত আনুমানিক ১১ টায়। নিহত প্রদীপ পাল উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা সৌরভ পালের ছেলে।

স্হানীয় লোকজন জনান, প্রদীপ পাল চোরাচালানী চক্রের একজন সক্রিয় সদস্য। শনিবার রাত ১১ টায় চোরাই মাল আনতে দত্তগ্রাম সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে।  ঘটনাস্থলেই মারা যান প্রদীপ পাল। নিহতের লাশ ভারতীয় বিএসএফ নিয়ে যায়। বর্তমানে লাশ ভারতের কৈলাশহর থানায় রয়েছে বলে ভারতীয় গণমাধ্যম কর্মী দেবাশীষ দাস নিশ্চিত করেন।
শরীফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আজিজুল ইসলাম ও ৭নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত প্রদীপ পাল সীমান্তে চোরাচালাোনি চক্রের একজন সক্রিয় সদস্য। তবে সীমান্তে গুলি করে মানুষ হত্যা কোনভাবে কাম্য নয়।
বিজিবি ৪৬ কোম্পানী কামান্ডার লে. কর্নেল জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। লাশ ফেরৎ দেয়ার জন্য বিএসএফকে বলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!