আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

Manual2 Ad Code

রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।

Manual5 Ad Code

আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী কালিদাশ মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ শাহ্।

অনুঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী. নারায়ন, শাহাগোলা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত বাদল, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুৃরী, , সুব্রত ঘোষ, সুনিমল ঘোষ প্রমূখ। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!